প্রণাম নেবেন স্যার, ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের সময়ে স্কুলের সবথেকে ফিট, হ্যান্ডসাম আর স্টাইলিশ স্যার আপনি। সেজন্য আলাদা ভাল লাগা ছিলই। আর পড়ানোর সাথে মজাও চলত অনেক। কেমিস্ট্রির অনেক কিছু শিখেছি আপনার থেকে। ল্যাবে হাতে ধরে সবাইকে শিখিয়েছেন অনেক পরীক্ষা নিরীক্ষা। HS এর ফাইনাল exam এ ল্যাবে আমাদের অনেককে সাহায্য করেছেন। ভাল নাম্বার দিয়েছেন। ভুলিনি কিছুই।
আর আপনার আরও একটি ভাল লাগার জায়গা স্পোর্টস। যারা খেলাধুলায় ভাল ছিল, তাদের আপনি খুব ভালবাসতেন, ডিটেলস খোঁজ খবর রাখতেন। কে কোন পজিশনে খেলে, সে সব জানতেন। আপনি নিজেও খেলতেন। আপনাকে ক্রিকেট, ভলিবল খেলতে দেখেছি।
স্কুলের annual sports এ আপনার special performance থাকত। সাথে মনীন্দ্র স্যারের জাম্প। খুব ভাল লাগার সময় এগুলো। স্কুল ছেড়েছি ২০০০ সালে। মনে হয় এইত সেদিন।
আপনার ব্যক্তিত্ব কে এমনিতেই শ্রদ্ধা করতাম। আলাদা করে কোনদিন বকা শুনিনি বা মারও খাইনি।
আবার বলি, ভাল থাকবেন স্যার। সমৃদ্ধ হয়েছি আপনার আর আপনার মত আরও স্যারের সান্নিধ্য পেয়ে, আমি আর আরও হাজার হাজার ছাত্র।
এ পাওয়া জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
প্রনাম নেবেন স্যার।🙏🙏🙏
No comments:
Post a Comment